ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি ট্যুর সামনে রেখে রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করেছে।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর বসবে ইংল্যান্ডে। আর এই আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী দলও। বাছাইপর্ব পেরিয়ে ইতোমধ্যে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতিরা। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ থেকে আম্পায়ারিং করার সুযোগ পাচ্ছেন সাথিরা জাকির জেসি।
২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রবিবার (১৮ জানুয়ারি) কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন টাইগ্রেসরা।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ ইংল্যান্ড।
এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তান।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। তবে দেশে উদ্ভুত রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটি আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।
বাংলাদেশের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে আইসিসির সঙ্গে আলোচনা চলমান বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।আজ রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে। আর ২০ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বৈশ্বিক এই টুর্নামেন্টের। এবারের প্রতিযোগিতায় দুটি গ্রুপে ভাগ হয়ে মোট ১০টি দল অংশ নেবে।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। হারের বৃত্ত ভেঙে জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরুর স্বপ্ন বাংলাদেশ দলের। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে বাংলাদেশ সময় রাত ১১টায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে জ্যোতি-সালমারা।
আগামী বছর অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্টম আসরে কঠিন গ্রুপে রয়েছে বাংলাদেশ। উপমহাদেশের আরেক দল শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ নারী দল।